ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক : 

১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের পক্ষ থেকে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করল এনসিপি।

তিনি বলেন, ‘আমাদের এই নির্বাচনী যাত্রার দুটি বক্তব্য। প্রথমটি হলো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর মাধ্যমে সংস্কার অব্যাহত রাখুন। অন্যটি হলো ওসমান হাদি ভাইকে হত্যাকারীদের বিচার আমাদের এই নির্বাচনের প্রধান এজেন্ডা।’

এনসিপির আহ্বায়ক আরো বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করলাম। সারা দেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা ১০ দলীয় জোটকে বিজয়ী করুন।’

১০ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় জোটের বিকল্প নেই।’

এসময় নেতাকর্মীরা ‘গণভোটে হ্যাঁ বলি, জিতবে এবার শাপলা কলি’ স্লোগান দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

বিপুল ভোটে জিতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬