ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

চট্টগ্রাম বন্দরের কোকেন মামলা স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের চাঞ্চল্যকর তরল কোকেন জব্দের মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেছেন। সূর্যমুখী তেলের চালানে কোকেন আমদানির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের ধারার মামলাটি চলছিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে।

মামলার প্রধান আসামি খানজাহান আলী গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদের আবেদনের শুনানি নিয়ে রোববার রুল জারিসহ এ স্থগিতাদেশ দেন বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে, মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ কে এম মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির বলেন, আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন রাতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা নগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তরল কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন ।

এরপর চট্টগ্রাম বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ১(খ) ও ৩৩ (১)/২৫ ধারায় আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও তার ভাই খানজাহান আলী লিমিটেডের মালিকানাধীন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক মোস্তাক আহমেদকে আসামি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দরের কোকেন মামলা স্থগিত

আপডেট সময় ০১:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭