ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়ালের হারের দায় নিলেন নতুন কোচ আরবেলোয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভেরো আরবেলোয়া দ্বিতীয় স্তরের আলবাসেতের বিপক্ষে কোপা দেল রে থেকে দলের বিদায়ের দায় নিজের কাঁধে নিয়েছেন। জাবি আলোন্সো চলে যাওয়ার পর অভিষেক ম্যাচেই রিয়ালকে ৩-২ ব্যবধানে হারতে দেখায় আলবেরেলোয়া।

চার দিনের মধ্যে দুটি শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ায় রিয়ালের জন্য এই হারের ধাক্কা বড়। গত রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর, এই হার আরও আলোচনার জন্ম দিয়েছে।

আর্বেলোয়া হারের পর সাংবাদিকদের বলেন, ‘এই ক্লাবে ড্র সবসময়ই বাজে ফল, এটি বেদনাদায়ক। এর দায় আমার এবং আমাকে দায়ী করুন। শুরুর একাদশ ও বদলির জন্য আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। এখন আমাদের শনিবারের ম্যাচের জন্য রিকভার করতে হবে।’

কোচ জানান, শুরুর একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন তিনি। আলবাসেতের বিপক্ষে রিয়াল ফিনিশিংয়ে ভুগলেও, নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন,’আমি কোনো আক্ষেপ নেই। আমি যা চেয়েছি, খেলোয়াড়রা তা একদিনেই মানিয়ে নিয়েছে। শারীরিক রিকভারের জন্য অনেক খেলোয়াড়ের সময় দরকার।’

রিয়ালের নতুন কোচ ব্যর্থতাকে সাফল্যের অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমি ব্যর্থতার ভয় পাই না। এটি আমাদের আরও ভালো করে তুলবে। সর্বোচ্চ নিবেদন নিয়ে আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’

আর্বেলোয়া মনে করেন, ‘নতুন কোচ হিসেবে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সময় দরকার। মাঠে যা ঘটবে তা শেষ পর্যন্ত আমার দায়। আমাদের খেলার জন্য পরিষ্কার ভাবনা দরকার, বিশেষ করে যে দলগুলো গভীরে গিয়ে রক্ষণ সামলায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়ালের হারের দায় নিলেন নতুন কোচ আরবেলোয়া

আপডেট সময় ০৪:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬