ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

শরীয়তপুরে বোমা বানানোর সময় ‘বিস্ফোরণ’, নিহতের সংখ্যা বেড়ে ৩

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বানানোর সময় ‘বিস্ফোরণে’ আহত আরও এক যুবক মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়ন মোল্লার (২৭) মৃত্যু হয় বলে জানিয়েছেন জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

এর আগে গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ।

তখন ঘটনাস্থলেই মারা যান একই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২) ও রহিম সরদারের ছেলে নবীন সরদার (২৮)।

এদিকে গত সোমবার ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল, চালা উড়ে গেছে। এর কিছু দূরে পেঁয়াজ ক্ষেতে সোহান বেপারীর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; যারা গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি সালেহ আহমদ বলেন- এ ঘটনায় নবীন সরদার, নয়ন মোল্লাসহ ৩ জন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শরীয়তপুরে বোমা বানানোর সময় ‘বিস্ফোরণ’, নিহতের সংখ্যা বেড়ে ৩

আপডেট সময় ০৬:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬