ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক :

বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল। দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতা ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মলয় কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মরদেহ সোমবার (১২ জানুয়ারি) ২টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। তার একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়ে একাত্তরের কণ্ঠযোদ্ধা তিমির নন্দী এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি। এই শূন্যতা পূরণ হবার নয়। যেখানে আছেন, ভালো থাকুন, মলয়দা। দেশের জন্য আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও ‘ভাওইয়া অঙ্গন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানসহ ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম হয় মলয় কুমারের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছেন তিনি। তখন বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। বালিগঞ্জ সার্কুলার রোডে থেকে নিয়মিত গান লিখতেন, সুর করতেন এবং কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন এই শিল্পী।

বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন। পরবর্তীতে তিনি ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গান গেয়ে শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করেন।

এছাড়াও তিনি আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’র সুরকার। একইসঙ্গে গানটি গেয়েছেনও তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন

আপডেট সময় ১০:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬