ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না।

তিনি বলেন, সারা বাংলাদেশ যেই ৩১ তারিখ ভোর ৬টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত যা দেখেছে, আর যারা ২৫ তারিখ বিমানবন্দর থেকে ছয় ঘণ্টার যাত্রা শেষে ৩০০ ফিটে কাউকে আসতে দেখেছে—সেই সচেতন জনগণ কোনো দিন ধর্মব্যবসায়ীদের ভোট দেবে না।

রবিবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, অ্যাডভোকেট আবদুল হক ও অ্যাডভোকেট রবিউল হাসান।

মতবিনিময় সভায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের কল্যাণ এবং আইনজীবী সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে অংশগ্রহণ করে জাকারিয়া–তুহিন চৌধুরী প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান নেতারা।

সভায় জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

আপডেট সময় ১১:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬