ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এনসিপি মুখপাত্র বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতায় জোটের হয়ে ৩০টি আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।

তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। এখনও একসঙ্গে কাজ করার সুযোগ আছে।

তিনি আরও বলেন, এটা কোনও আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এনসিপির কোনও প্রার্থী নেই- এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের পক্ষে কাজ করবে এনসিপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬