ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেশকে ধ্বংসস্তুূপ থেকে উদ্ধার করতে একমাত্র প্রয়োজন বিএনপি সরকার :খায়রুল কবির খোকন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে লুটপাট করে খাদের কিনারায় দাঁড় করানো হয়েছে। এই খাদের কিনারা ও ধ্বংসস্তুূপ থেকে দেশকে উদ্ধার করতে একমাত্র বিএনপির সরকার প্রয়োজন। সরকার পরিচালনার সক্ষমতা বিএনপি ছাড়া আর কোনো দলের নেই। তাই আগামী দিনে জনগণ বিএনপিকেই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

শনিবার নরসিংদীর করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তার প্রমাণ তার জানাজায় এক কোটি ৪০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তিনি ছিলেন গণমানুষের নেতা।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দেশের মানুষকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, যার ফলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল রউফ ফকির রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দেশকে ধ্বংসস্তুূপ থেকে উদ্ধার করতে একমাত্র প্রয়োজন বিএনপি সরকার :খায়রুল কবির খোকন

আপডেট সময় ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬