ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে ‌জনমনে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। মানুষ নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে। কারণ, প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনো কোনো শৃঙ্খলা ফেরেনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে। ফেনীর নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পড়ে, এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন।

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। আমরা সব ভেদাভেদমুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করব, তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করব। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে, আমাদের এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে। পুরোনো রাজনীতি বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী যাঁতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি করছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না, ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না, এটি শুভ লক্ষণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য।

প্রবীণ সাংবাদিক মীর হোসেন মিরুর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান

আপডেট সময় ১১:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬