ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীয়তপুরে হাত বোমার বিস্ফোরণের ঘটনায় যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান জাজিরার বিলাসপুর এর সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে। পুলিশের ধারণা, হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে সোহানের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এরই মধ্যে আজ ভোর ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের কিছু দূরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘরের ভেতরে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল এবং এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শরীয়তপুরে হাত বোমার বিস্ফোরণের ঘটনায় যুবক নিহত

আপডেট সময় ১২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬