ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে। বিভিন্ন এজেন্ট নিয়োগ করেছে। ১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে। যখন পারে নাই তখন এজেন্টকে মালিক আবার সরাই নিয়ে গেছে। ভারতের এই গুণ্ডামির সঙ্গে যারা আপস করেন নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে অসিয়ত করে। হাদি ভাই মরার আগে একটা অসিয়ত করছিলেন- আমাকে মেরে ফেললেও কোনো আক্ষেপ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। দুঃখজনক বিষয় আজকে হাদি ভাইয়ের মৃত্যুর তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করতে পারি নাই।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ এলাকায় শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং পৃথক উঠান বৈঠক ও আগ্রাসন বিরোধী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি- বিএনপি, জামায়াত প্রোগ্রাম করত, চোখের ইশারায় সেখানেও গোয়েন্দারা চলে যেত। চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে। হাদি ভাইয়ের প্রত্যেকটা প্রোগ্রামে গোয়েন্দারা উপস্থিত থাকত। এক মাস ধরে পরিকল্পনা করে প্রকাশ্যে আমার ভাইকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়। তারা হত্যা করে আবার নিরাপদে ভারতে চলে যায়; কিন্তু আমাদের দেশের গোয়েন্দা বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে নাই। সেটি আমাদের জন্য লজ্জার। আমি ভারতকে বলেছিলাম যারা- দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে বিশৃঙ্খলা করার জন্য বাংলাদেশে পাঠান। এগুলো বন্ধ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬