ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাকরি দেবে’বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক :

কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হবে। বিএনপি সবসময় দেশের আলেম-ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, কখনোই আলেম-ওলামাদের খাটো হতে দেয়নি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ওলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার কায়সার কামাল।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনাতুল্লাহ খান, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মিজানুর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসানসহ জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ওলামা দলের নেতাকর্মীরা।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ-সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। উনি কেমন লোক ছিলেন, উনার নামাজে জানাযাতেই তা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাকরি দেবে’বিএনপি

আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬