ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে এক ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাতে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী নড়াইলের সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাত দল আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতি

আপডেট সময় ০২:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬