ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহপাঠী হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফার্মগেট অবরোধ করল তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচারের দাবিতে ফার্মগেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও এর সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। তাদের অবস্থানের কারণে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন। আজ আবার নামলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু সংবাদমাধ্যমকে বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সহপাঠী হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফার্মগেট অবরোধ করল তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬