ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মাহদি হাসান গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন আকতার। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেটি এখনো নিশ্চিত করেননি তিনি।

এদিকে, মাহদিকে গ্রেফতারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী নেতারা। থানা ফটকে তারা বিক্ষোভ করেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গতকাল শুক্রবার ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য নয়ন নামে এক নেতাকে ডেবিল হান্ট অভিযানে আটক করা হয়। এ সময় তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে উত্তপ্ত বাক্য প্রয়োগ করেন মাহদি। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মাহদি হাসান গ্রেফতার

আপডেট সময় ০৮:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬