ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ট্রলির চাপায় প্রাণ গেল ২ দিনমজুরের, আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক : 

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানগাড়িতে করে কাজে যাচ্ছিলেন একদল দিনমজুর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের চাপা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ট্রলির চাপায় প্রাণ গেল ২ দিনমজুরের, আহত ৫

আপডেট সময় ০৬:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬