ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথমবারের মতো অভিনয়ে এ আর রহমান

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের সংগীত জগতের প্রিয়মুখ এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে তিনি জিতে নিয়েছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার ও বিভিন্ন দেশের সম্মাননা। নতুন বছরের শুরুতে দর্শকদের নতুন খবর দিয়েছেন এই সংগীত পরিচালক।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি।

কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। সবমিলিয়ে দর্শককে চমকে দেয়ার মতো বেশ কিছু দৃশ্য এই সিনেমায় অপেক্ষা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য দর্শকদের আগামী মে মাস অপেক্ষা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

প্রথমবারের মতো অভিনয়ে এ আর রহমান

আপডেট সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬