ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’

সাভারে নিজ ঘরে ব্যবসায়ীকে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকার সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরের ভেতর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। দুর্বৃত্তরা তাঁকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলের দিকে ঘরের ভেতরে দেলোয়ার হোসেনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আমিনবাজার এলাকার ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা সবাই আতঙ্কিত। এলাকায় চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। নিহত দেলোয়ার হোসেন বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে দোকানে দোকানে বিক্রি করতেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

সাভারে নিজ ঘরে ব্যবসায়ীকে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

আপডেট সময় ১১:০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬