ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত, আক্রান্ত ৫

আকাশ জাতীয় ডেস্ক :

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, পাঁচজন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।’

এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনাভাইরাসের মতো। তবে এই রিওভাইরাস কি আতঙ্কিত হওয়ার মতো কিছু? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।’

অধ্যাপক তাহমিনা আরও উল্লেখ করেন, ‘দেশে অনেক এনসেফালাইটিস রোগী পাওয়া যায়, তবে তাদের কারণ প্রায়ই অজানা থেকে যায়। এই গবেষণা এমন রোগীদের চিকিৎসার মান উন্নয়নে সহায়ক হতে পারে।’

বাংলাদেশে এই প্রথম এর দেখা মিললেও রিওভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয় এই ভাইরাস। শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত, আক্রান্ত ৫

আপডেট সময় ১২:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫