ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ মাসেই দেশে ফিরছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে নির্দিষ্টভাবে তার ফেরার দিনক্ষণ নির্ধারিত না হলেও আগামী ২০ থেকে ২২ অক্টোবরের মধ্যে তিনি দেশে ফিরছেন এমনটা নিশ্চিত বলে দলীয় সূত্র জানিয়েছে।

তবে দলের চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচী দেয়নি। কিন্তু চিকিৎসা শেষে বেগম জিয়াকে স্বাগত জানাতে কিংবা এক নজর দেখার জন্য হলেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্য যান উন্নত চিকিৎসার জন্য। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থানকালে খালেদা জিয়া কয়েক দফায় চোখের ও পায়ের চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ নিয়ে আগে যেসব খবর রটেছে তার সবই গুজব। কারণ খালেদা জিয়া যখন লন্ডনে যান তখনই ২২শে অক্টোবর তার দেশে ফেরার দিন ঠিক হয়েছিল। সেসময় এ তারিখে টিকিট কাটা হয়েছিল। তবে বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ বলছে, আগামী ২০ না হলে ২২শে অক্টোবরই দেশে ফিরবেন বেগম জিয়া।

যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেপ্টেম্বরে সাংবাদিকদেরকে তার বাসায় বলেছিলেন যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দেশে ফিরলে বিএনপির কোনো কর্মসূচী আছে কি না জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো কর্মসূচী এখনো ঘোষণা হয়নি। তবে দেশনেত্রী দেশে ফিরলে তো নেতাকর্মীরা অবশ্যই বিমানবন্দরে ছুটে যাবেন। কেননা তিনি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। তার জন্য দোয়া করতে ও একনজর দেখতে নেতাকর্মীরা ছুটে যাবেন বলেই বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৬:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭