ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোমস্তাপুরে বাড়িতে পুলিশ আসার খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি

আকাশ জাতীয় ডেস্ক :

গোমস্তাপুরে পলাতক আসামি ছেলেকে গ্রেফতার করতে পুলিশ বাড়িতে অভিযান চালানোর সময় আতঙ্কে তরিকুল (৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তি এন্তাজ আলীর ছেলে।

তরিকুলের স্ত্রী অজেফা বেগম জানান, তার ছেলে সুমন প্রতিবেশীর করা একটি মারামারি মামলার আসামি। মঙ্গলবার রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এ সময় সে বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তার স্বামী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এ সময় তিনি একটি গোয়ালঘরের কোঠায় আশ্রয় নিলে সেখানেই হার্টঅ্যাটাক করে তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার দুপুরে তার লাশ থানায় নিয়ে যায়।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে উপপরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল আদালতের পরোয়ানাভুক্ত আসামি তরিকুল ইসলামের ছেলে সুমনকে আটক করতে তার বাড়িকে গেলে তার বাবা আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান। তিনি হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোমস্তাপুরে বাড়িতে পুলিশ আসার খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি

আপডেট সময় ০৭:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫