ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে প্রেমিকের মৃত্যু

আকাশ নিউজ ডেস্ক :

প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক যুবক। আর এরপরেই সিংহের আক্রমণে প্রাণ হারাতে হল তাকে। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের পারকেন্টে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এক প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক তার বান্ধবীর মন জয় করার জন্য সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন। অতিরিক্ত আত্মবিশ্বাসই মর্মান্তিক পরিণতি ডেকে আনল। ৪৪ বছর বয়সী ওই যুবকের নাম এফ ইরিসকুলভ। তিনি ওই চিড়িয়াখানারই কর্মী। ঘটনার দিন নাইট শিফটে কাজ করছিলেন তিনি। ভোর পাঁচটা নাগাদ সিংহের খাঁচায় ঢুকে পড়েন ওই যুবক।

ভিডিওতে দেখা গেছে, খাঁচার তালা খুলে সিংহদের কাছে যান। ইরিসকুলভ একটি সিংহকে সিম্বা নাম ধরে ডাকছিলেন। সিংহটিকে নির্দেশ দিচ্ছিলেন চুপ থাকার জন্য। সিংহদের মাঝে থাকলেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে নিজের মুখ দেখান। এক পর্যায়ে তিনি এক সিংহকে ছুঁয়ে দেখান যে পশুরাজ কিচ্ছু করবে না তাকে। কিছুক্ষণের মধ্যেই একটি সিংহ ইরিসকুলভের ওপর আক্রমণ করে। ভিডিওতে দেখা যায়, সিংহরা তাকে ছিন্নভিন্ন করে ফেলে। প্রচণ্ড চিৎকার শোনা যায়। এরপরেই ভিডিও বন্ধ হয়ে যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ইরিসকুলভকে মেরে তার শরীরের বেশ কিছু অংশ খেয়ে ফেলে সিংহগুলি। মৃতদেহ উদ্ধার করতে উদ্ধারকারীরা ঘুমপাড়ানি গুলির সাহায্য নেন। অভিযানের পর সিংহগুলোকে বিশেষ খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আশেপাশের অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও বিপদের আশঙ্কা নেই। তবে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে প্রেমিকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫