ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪’র অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সারজিস

আকাশ জাতীয় ডেস্ক :

শত শত ছাত্র-জনতার রক্তের মাধ্যমে সফল হওয়া ২০২৪ সালের ফ্যাসিবাদ অবসানের অভ্যুত্থানের প্রতিটি বিষয়বস্তুর সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ব্যক্তি ও বিষয়কে সংবিধানে যুক্ত করতে হবে। বৈষম্যবিরোধী প্লাটফর্মকেও সংবিধানে যুক্ত করতে হবে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রদানের জন্য জনসংযোগে ফরিদপুরে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের শত শত ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। শত শত মানুষ আহত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে করে এই অভ্যুত্থান করা হয়েছে।

অন্যান্য রাজনৈতিক দলগুলো সম্পর্কে বলেন, বিগত ১৬ বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি বলে পারেননি। জুলাইয়ে আমরা এক হতে পেরেছি বলে এই অভ্যুত্থান হয়েছে। আমরা যদি আবার স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হই তাহলে বিভাজন শুরু হবে। আর এই সুযোগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার পথ পাবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে বলেন, ‘আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি। আমরা কারও কাছে নতজানু নই। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি পররাষ্ট্র নীতিতে হস্তক্ষেপ করতে চায় তাহলে তা আমরা ছুড়ে ফেলবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৪’র অভ্যুত্থানের প্রতিটি ঘটনার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সারজিস

আপডেট সময় ০৬:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫