ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ভেঙে ফেলেছে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ভেঙে ফেলেছে। প্রধান বিচারপতি অসুস্থ নয়। তাকে অসুস্থ বানিয়ে জোর করে ছুটিতে যেতে বাধ্য করেছে সরকার। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি পূজায় গিয়েছিলেন, অস্ট্রেলিয়া অ্যাম্বাসিতে গিয়েছিলেন। তবে তিনি কিভাবে অসুস্থ? দেশের গণতন্ত্র, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সে লক্ষ্যে সহায়ক সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেনে, দেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। শক্তভাবে ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারলে বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যেত।

এছাড়া রোহিঙ্গারা বেশিদিন থাকলে দেশে বহুমাত্রিক সমস্যা সৃষ্টি হবে। ভৌগোলিক সীমারেখায় সামাজিক অস্থিরতা তৈরি হবে। তারা আর্ন্তজাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে ব্যবহার হবে। তাই এখনই বিশ্বব্যাপী জোর কূটনৈতিক তৎপরতা সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ভেঙে ফেলেছে: মোশাররফ

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭