ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভর্তির ব্যানারে শেখ হাসিনার স্লোগান, ক্ষুব্ধ স্থানীয়রা

আকাশ জাতীয় ডেস্ক :

নতুন বছরে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও বানী লেখার অভিযোগ উঠেছে।

বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে। এ নিয়ে অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ফটকে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণিতে ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি টানানো হয়। এতে লেখা থাকে, ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। ঐদিন দুপুর দুইটার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষিকার বদলি এবং শাস্তির দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার জানান, শিক্ষকরা দেশ ও জাতির বিবেক গড়ার কারিগর। যে শেখ হাসিনার হাতে দেশের এতগুলো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝড়ে গেল, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নাই। সেই হাসিনার নাম ও বানী শিক্ষার্থী ভর্তির ব্যানারে লেখা মানে জুলাই আগস্টে নিহত শহিদদের নিয়ে হাসি তামাশা করা।

এ সময় অভিযুক্ত শিক্ষিকা বিদ্যালয়ে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন না করে অভিবাবকদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ করারও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভর্তির ব্যানারে শেখ হাসিনার স্লোগান, ক্ষুব্ধ স্থানীয়রা

আপডেট সময় ০৭:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫