ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনে বৃহস্পতিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটি কেন ঘটেছে, তা এখনও জানা যায়নি।

তবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ফুলারটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানায়, ‘দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

এছাড়া, ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ৮ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম কেটিএলএ-কে বলেন, তদন্তকারীরা এখনও নিশ্চিত নন যে নিহতরা বিমানযাত্রী ছিলেন নাকি ভবনের কর্মী।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ভবনের ছাদে একটি বড় গর্ত, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সিবিএস নিউজকে একজন প্রত্যক্ষদর্শী কর্মী জেরোম ক্রুজ বলেন, ‘আমরা শুধু একটা জোরালো শব্দ শুনি, বুম, আর তারপর আমরা দৌড়ে বাইরে বের হয়ে যাই।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি একটি সিঙ্গেল-ইঞ্জিন ভ্যান’স আরভি-১০ মডেলের, যা চার আসনের একটি ছোট মডেল। এই ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, নভেম্বর মাসেও ফুলারটন এয়ারপোর্টের কাছে আরেকটি বিমান দুর্ঘটনায় দুইজন আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় একটি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫