ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের ৬ দিন পর বাংলাদেশ বেতারের ভেতর যুবকের মাটিচাপা লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

সাভার উপজেলার আশুলিয়ার থানাধীন কবিরপুরে বাংলাদেশ বেতারের ভেতর মাঠ থেকে মাটিচাপা অবস্থায় মাহামুদুর রহমান হৃদয় (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত মাহামুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানাধীন কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকার হারুন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন।

নিহতের স্বজনরা জানান, গত ২৮ ডিসেম্বর মাহামুদুর রহমান হৃদয় বাংলাদেশ বেতারের ভিতরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তার আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার শিশুরা বাংলাদেশ বেতারের ভিতরে খেলতে গেলে কাদাযুক্ত অবস্থায় একটি লাশ দেখতে পায়। বাচ্চারা চিৎকার করে আশপাশের মানুষকে ডেকে আনে এবং পরবর্তীতে তার মা তাকে শনাক্ত করেন। স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত শনিবার থেকে হৃদয় নিখোঁজ ছিল। থানায় জিডি হয়েছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের ৬ দিন পর বাংলাদেশ বেতারের ভেতর যুবকের মাটিচাপা লাশ

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫