ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

ফের মা হচ্ছেন ইলিয়ানা?

আকাশ বিনোদন ডেস্ক :

নতুন বছরের প্রথম দিনই সুখবর দিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী? বুধবার সকাল সকাল এমন ইঙ্গিতই দিলেন তিনি।

২০২৪ সালের ১২টা মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটাগরিকের চোখ আটকেছে অক্টোবর মাসে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটাগরিকের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।

এক নেটাগরিক লিখেছেন, “আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।”

আরেক নেটাগরিকের কথায়, “আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন।”

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তারা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো আউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজে দেখা যাবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী

ফের মা হচ্ছেন ইলিয়ানা?

আপডেট সময় ১০:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫