ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ : রিজভী শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হামের টিকার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তর কোরিয়ার ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মেয়েকে নিয়ে পর্যবেক্ষণে কিম হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মো. মফিল মিয়া চৌধুরী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর ছেলে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে ওই গ্রামের সরকারি খাস জমি নিয়ে আব্দুল আলী চৌধুরীর ছেলে মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বৃহস্পতিবার সুকুইন্না টিলা নামকস্থানে মফিল মিয়াকে একা পেয়ে প্রতিপক্ষরা এলোপাতাড়িভাবে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

জমি সংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪