ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’

আকাশ বিনোদন ডেস্ক :

সুখবর দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফেসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।

জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে। পরিচালক তার ফেসবুকে লিখেছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে ‘বিশাল প্রাপ্তি’ বলে বর্ণনা করেছেন সুমন। তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের। নানা কারণে হয়ে ওঠেনি। এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই সিনেমা নির্মাণে। তাদের জানাই আমার কৃতজ্ঞতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবে জয়ার ‘পুতুলনাচের ইতিকথা’

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪