ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বলিউড গায়ক শানের বাসভবনে অগ্নিকাণ্ড

আকাশ বিনোদন ডেস্ক :

আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুরের পর বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তবে আল্লুর বাড়িতে জনতা হামলা করলেও শানের বাড়িতে শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বান্দ্রা ওয়েস্ট এলাকায় অবস্থিত ভবনটির ১১ তলায় বাস করেন শান। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর দমকল বাহিনীকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছে তারা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, এ ঘটনায় আশি বছরের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়েছিল তার। বৃদ্ধাকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর দেওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে আইসিউতে রাখা হয়েছে বলেই খবর।

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে এ বিষয়ে।

তবে জানা গেছে অগ্নিকাণ্ডের সময় শান ওই বাড়িতে আটকা পড়েন। তিনিসহ গভীর রাতে অনেকেই আটকে যান সেখানে। তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না জানা যায়নি। যদিও গায়কের পক্ষ থেকেও এ বিষয়ে দেওয়া হয়নি কোনো বিবৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

বলিউড গায়ক শানের বাসভবনে অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪