ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও পুলিশি জেরায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক :

সোমবারই আল্লু অর্জুনের হায়দ্রাবাদের বাড়িতে আইনি নোটিস পাঠানো হয়। তেলেঙ্গানা পুলিশ মঙ্গলবার তাকে হায়দ্রাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দেওয়ার কথা জানায়। আজ মঙ্গলবার সকালেই থানায় হাজির হন আল্লু। সকাল সকাল নিজের জুবিলি হিলসের বাড়ি থেকে কালো গাড়িতে চেপে রওনা দেন। সেখানে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয় অভিনেতাকে। তার পরই গ্রেফতার করা হয় অভিনেতার নিরাপত্তারক্ষীকে।

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২-দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে উপচে পড়েছিল ভিড়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ৩৫-এর এক নারীর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার নাবালক পুত্র। এই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে আল্লুর নিরাপত্তারক্ষীকে।

অভিনেতার এই নিরাপত্তারক্ষী অ্যান্থনি নাকি অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। এমনকি ওই দিন প্রেক্ষাগৃহে বাইরে অভিনেতার বেশ কিছু অনুরাগীকে ধাক্কাও দেন বলে অভিযোগ। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তেলেঙ্গানা পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে পারে।

এ দিন আল্লুর সঙ্গে থানায় হাজির ছিলেন তার বাবা ও শ্বশুর। এর আগে অভিনেতা দাবি করেছিলেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোনও নির্দেশ তার কাছে ছিল না। যদিও পুলিশের পক্ষ থেকে অভিনেতার এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও পুলিশি জেরায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী গ্রেফতার

আপডেট সময় ০৭:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪