ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন পাকিস্তানি সংগীতশিল্পী

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণও এই গায়ক।

বাংলাদেশে আসার পর থেকেই এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ রাহাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।

বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার প্রশংসা করে রাহাত বলেছেন, ‘রুনা লায়লা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’

বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে রাহাত যোগ করেন ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন পাকিস্তানি সংগীতশিল্পী

আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪