ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

স্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু হয়েছে। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে।

জানা গেছে, উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

স্বামীর মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও

আপডেট সময় ০৭:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪