ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

মানুষ হিসাবে সালমান খুবই আন্তরিক: অর্জুন

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান একটা সময়ে কোনো কিছুর তোয়াক্কা করতেন না । তার সঙ্গে কেউ কোনো ঝামেলায় জড়াতেই ভয় পেতেন। বন্ধু হিসাবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালোই করতে জানেন। ভাইজানকে চটালে তিনি নাকি ছেড়ে কথাও বলেন না। এমনকি শুধু মুখের কথায়ও কাউকে শায়েস্তা করতে নাকি তিনি সিদ্ধহস্ত।— এমন অনেক কাহিনিই কথিত রয়েছে বলি ইন্ডাস্ট্রিতে। তবে এ বিষয়ে একমত নন অভিনেতা অর্জুন কাপুর।

সবটা মানতে নারাজ অর্জুন। অভিনেতা বলেন, মানুষ হিসাবে সালমান খান খুবই আন্তরিক। বলিউডে অনেকেই সালমানকে ‘মস্তান’ও মনে করেন। কিন্তু অর্জুন একেবারেই সমর্থন করেন না। তিনি বলেন, মানুষটার মধ্যে সত্যিই আন্তরিকতা রয়েছে। তবে হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটি না-ও মনে হতে পারে। কিন্তু সেই আন্তরিকতা আপনাকেই আদায় করে নিতে হবে। একটু সময় দিতে হবে।

সালমান সম্পর্কে অর্জুন আরও বলেন, সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান। আমি কখনো দেখিনি ওকে নিজের ওপর থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে। কোনো পরিবর্তন হয়নি ওর। একই রকম রয়ে গেছেন তিনি। কিন্তু সালমান খুব শক্তিশালী মনের মানুষ।

ক্যামেরার পেছনে থাকার পরিকল্পনাই ছিল অর্জুনের। সালমানের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা হয়, তখন তিনি সহপরিচালক হিসাবে কাজ করেন। অর্জুনকে দেখেই সালমান ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন। তার পরেই ওজন ঝরানো শুরু করেন অর্জুন।

২০১২ সালে অর্জুনের প্রথম অভিনয়। ‘ইশকজাদে’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে। এ ছবিতে খলচরিত্রে দেখা গেছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

মানুষ হিসাবে সালমান খুবই আন্তরিক: অর্জুন

আপডেট সময় ০৭:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪