ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

জামালপুরে জামাই মেলা

আকাশ নিউজ ডেস্ক :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলাশপুরে সাত দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। প্রতিবছর নবান্ন উৎসব ঘিরে এ মেলা হয়ে থাকে। এই মেলা ঘিরে ঘরে-ঘরে জামাইরা শ্বশুর বাড়ি আসেন। মেলায় বড় আকর্ষণ বাহারি বড়-বড় মাছ ও মিষ্টি। এই মেলায় বড়-বড় রুই, কাতল, মৃগেল, চিতল, পাঙ্গাস, সিলভার কার্প এবং বিভিন্ন সামুদ্রিক মাছ বিক্রি হয়।

জামাইরা মেলায় এসে প্রতিযোগিতা করে মাছ কেনেন। এদিকে কে কত বড় মাছ কিনেছেন তা দেখার জন্য মেলায় আসেন প্রতিবেশীরাও। শুধু মাছ-মিষ্টি নয়, মেলায় রয়েছে, খেলনা, চুড়ি, নাগরদোলা, ভূতের বাড়ি, যাদু খেলা, ট্রেন, ঘোরদৌড়, লাঠি খেলা ও বাহারী খাবার।

মেলা কমিটির সভাপতি মোঃ খালেদ মাসুদ সোহেল তালুকদার বলেন, প্রতিবছর ১৭ ডিসেম্বর এই মেলা শুরু হয়ে সাতদিন চলে। এই মেলা থেকে জামাইরা বড়-বড় মাছ, মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যায়। মেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। মোঃ মোখলেছুর রহমান বলেন, মেলায় পুলিশের পাশাপাশি মেলা কমিটির ভলান্টিয়ারসহ এলাকার লোকজন নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এখানে নির্দ্বিধায় মেলায় এসে সবাই নিরাপদে মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।

মোঃ শহিদুল ইসলাম নামে এক জামাই বলেন, প্রতি বছর তিনি এই মেলার আগের দিন শ্বশুর বাড়ি আসেন। এবার মেলা থেকে ৮ হাজার টাকার বড় একটি মাছ ও ৪ কেজি মিষ্টি কিনেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

জামালপুরে জামাই মেলা

আপডেট সময় ১১:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪