ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

আনসার আল-ইসলামের পাঁচ সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় জিহাদী বইসহ নিষিদ্ধ আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার উপজেলার ভড়ুয়াপাড়া ও বিল কাজীরপাড়া এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার ভোর ৩টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাবের এই অভিযান পরিচালনা করা হয়। পরে বিকেলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, তার নেতৃত্বেই জঙ্গিবিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য অবস্থান করাকালীন ওই পাঁচজনকে আটক করা হয়।

এদের মধ্যে আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুর রহমানকে ছয়টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদী বইসহ, মৃত নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলামকে (৩৪) চারটি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদী বইসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৃত ফুলবাস মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লাকে (৪২) ৮টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদী বইসহ, মৃত আমজাদ আলীর ছেলে বাবর মুন্সিকে (৪৫) ছয়টি বইসহ সর্বমোট ২৪টি নিষিদ্ধ ও বিতর্কিত জিহাদী বইসহ হাতেনাতে আটক করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে মোহাম্মদ কাফীর ছেলে শাহীনকে (২৭) ভড়ুয়াপাড়া বাজার থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

আনসার আল-ইসলামের পাঁচ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭