ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের আনোয়ারায় স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে ফাঁস দেন ঋণগ্রস্ত এক যুবক। মৃত রফিক (২৬) স্থানীয় খায়ের আহমদের ছেলে। চায়ের দোকানের কর্মচারী রফিকের একটি শিশুকন্যা রয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ বিষয়ে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন। লোকজনের থেকে টাকা নিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবারে মা-বাবা ও তিন ভাই থাকলেও সবাই পৃথক থাকেন।

মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে ফাঁস দেন। প্রতিবেশীরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থ সংকটের কারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে এসে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১০:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪