ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

প্রকাশ্যে ঝগড়া রণবীর-সাইফের

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের ১০০ বছরের উদযাপন বিশেষভাবে আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানেই দ্বন্দ্ব শুরু শ্যালক অভিনেতা রণবীর কাপুর ও জামাইবাবু সাইফ আলি খানের। জানা যাক প্রকৃত ঘটনা।

অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ নিয়েই ঝগড়া সাইফ আলি খান ও রণবীর কাপুরের সঙ্গে। সাংবাদিকরা সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি? দেখতে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। আর নেটিজেনরা শ্যালক-জামাইবাবুর ঝগড়া দেখতে হুমড়ি খেয়ে পড়েন। সেই ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করতেও ভুলে যাননি।

সদ্য প্রযোজক-পরিচালক-অভিনেতার ১০০তম বর্ষপূর্তি পেরিয়েছে। সেখানে পরিবারের সব সদস্য একজোট। রণধীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, রাহা— প্রত্যেকে ছিলেন। একইভাবে নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর-সাইফ আলি খান। সবারই হাসিমুখ, দেদার হইচই। সংবাদিকরাও উপস্থিত রাজ কাপুরকে ঘিরে তাদের বক্তব্য জানতে। সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর-সাইফকে।

আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করেছিল কাপুর পরিবার। ফাঁস হওয়া ভিডিও অনুযায়ী, রণবীর সেদিকে বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে।

এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে যেতে নারাজ। আর রণবীরও জামাইবাবুকে নিয়েই যাবেন।

একটা সময়ের পর স্পষ্ট বিরক্তি দেখান সাইফ। সেই বিরক্তি চোখেমুখে ছাপিয়ে কণ্ঠস্বরেও স্পষ্ট। তিনি রণবীরকে সাফ বলেন, ঠিক আছে। তার পরেই ফের মেতে ওঠেন গল্পগুজবে। এ ঘটনা নিয়েই আপাতত জোর চর্চা চলছে বলিউডের অন্দরে। যদিও অনুষ্ঠান মিটে যাওয়ার পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি কাপুর পরিবার বা পতৌদি পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে

প্রকাশ্যে ঝগড়া রণবীর-সাইফের

আপডেট সময় ০৯:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪