ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

টাঙ্গাইলে নামাজ পড়াতে বের হয়ে সড়কে প্রাণ গেল ইমাম ও মুয়াজ্জিনের

আকাশ জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে হাফেজ হাসান সিবাজী (১৮)। তারা বড়বাইদ এতিমখানার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার শিক্ষার্থী। হাফেজ হাবিবুর রহমান ৬ মাস আগে বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, তারা দুজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে মোটরসাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মাদ্রাসার সহকারী পরিচালক মো. ইব্রাহিম তশীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যয়নের ফাঁকে তারা দুইজন কাকরাইদ রামকৃষ্ণ জামে মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের চাকরি করতেন। ফজরের নামাজ পড়ানোর জন্য মাদ্রাসা থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু

টাঙ্গাইলে নামাজ পড়াতে বের হয়ে সড়কে প্রাণ গেল ইমাম ও মুয়াজ্জিনের

আপডেট সময় ০২:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪