ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুরে বাবা-মায়ের উপর অভিমান করে মাহফুজা খাতুন (১২) নামের এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থী উপজেলার কয়ামাজমপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী। পুলিশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কয়ামাজমুপুর গ্রামের ইউপি সদস্য আযম আলী জানান, ঠিকমতো লেখাপাড়া না করার কারণে বাবা-মায়ের বকুনিতে স্কুলছাত্রী মাহফুজা খাতুন অভিমান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার মাহফুজার প্রাইভেট যাওয়ার কথা থাকলেও সে প্রাইভেটে না যাওয়ায় বাবা-মা তাকে বকাবকি করে। পরে অভিমান করে দুপুর দেড়টার দিকে সে বাড়ির সবার অজান্তে বিষপান করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাহেরপুরে একটি ক্লিনিকে নিয়ে গেলেও সে মারা যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি রুহল আলম শুক্রবার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন

রাজশাহীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০১:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭