ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার

লাবণ্য রূপে মুগ্ধতা ছড়াচ্ছেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমনির। নতুন বছরে তার অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় পরীমনি দেখা দেবেন ‘লাবণ্য’ রূপে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষকরে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

পরীমনির এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি। পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অপর একজনের মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’

সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে কাজ করা নিয়ে পরীমনি বলেছেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

থ্রিলার ঘরানার ‘ফেলুবক্সী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

লাবণ্য রূপে মুগ্ধতা ছড়াচ্ছেন পরীমনি

আপডেট সময় ১০:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪