ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে কৃতি!

আকাশ বিনোদন ডেস্ক :

২০২৫-এ বলিউডের কোন কোন তারকা বিয়ের পিঁড়িতে বসছেন, এ নিয়ে চলছে চর্চা। তবে এর মধ্যে অভিনেত্রী কৃতি শ্যানন অন্যতম। বহুদিন ধরেই তাকে নিয়ে নানা আলোচনা। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।

ভাইরাল হওয়া ছবিতে, কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে। যে পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

ভিডিওতে দেখা গেছে কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বহু বছর ধরে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেটদুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও, তারা কখনওই বিয়ের গুজব নিয়ে কথা বলেননি। এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ধোনির পরিবারের সঙ্গে বড়দিন ও নববর্ষ উদযাপন করতে। তাই অনেকের মনেই প্রশ্ন ধোনির পরিবারেই বউ হতে চলেছেন কৃতি?

ভক্তরা প্রায়ই তাদের লন্ডনে একসঙ্গে সময় কাটাতে ও নানা মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত পালন করতেও দেখেছেন। সম্প্রতি, গ্রিসে কৃতির জন্মদিন পালন করতে দেখা গেছে কবীরকে। পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তার জন্মদিনে কবীরের সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লেখা ছিল ‘শুভ জন্মদিন। তোমার নিষ্পাপ হাসি চিরকাল বজায় থাকুক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে কৃতি!

আপডেট সময় ১০:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪