ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনি তাঁবুতে ইসরাইলি হামলার নিন্দা ইরানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনিদের শরণার্থী শিবির ও তাদের আবাসস্থলে ইসরাইলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘাই।

নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের আবাসস্থল এবং তাদের তাঁবুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ক্রমাগত বর্বর হামলায় কয়েক ডজন নিহত ও বহু আহত হন। যাদের মধ্যে নিষ্পাপ শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছে। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাঘাই।

বাঘাইয়ের মতে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে। আর ফিলিস্তিনি চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে। যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এই মুখপাত্র।

সেই সঙ্গে গণহত্যা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজায় জঘন্য অপরাধ করায় দখলদার শাসক নেতাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের বিচার ও গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই তা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনি তাঁবুতে ইসরাইলি হামলার নিন্দা ইরানের

আপডেট সময় ০৩:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪