ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের সেরা ছবি ‘রেড পাথ’

আকাশ বিনোদন ডেস্ক :

সৌদি আরবের আলোচিত চতুর্থ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে। উৎসবে গোল্ডেন ইউসর সেরা সিনেমার পুরস্কার জিতেছে তিউনিশিয়ার সিনেমা ‘রেড পাথ’। এটি পরিচালনা করেছেন লটফি আচৌর। সেরা এই সিনেমা পাচ্ছে এক লাখ ডলার পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ২৫ লাখ টাকা।

তিউনিশিয়ার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় একটি গল্প এ সিনেমায় তুলে ধরা হয়েছে। গ্রামের দুই কিশোর পাহাড়ে মহিষ চরাতে যায়। যেখানে দুই কিশোর নানা গল্পে, হাসি–ঠাট্টায় প্রতিদিনের মতো মেতে ওঠে। এর মধ্যে হঠাৎ করেই একদিন তাদের ওপর একদল লোক আক্রমণ করে। মুহূর্তেই যেন হারিয়ে যায় তাদের হাসি। এ দুই কিশোরের নাম আশরাফ ও নাজির। আক্রমণকারীরা নাজিরের ওপর বেশি অত্যাচার চালায়, যা নাজিরের পরিবারের জন্য ভয়ংকর এক বার্তা নিয়ে আসে।

‘রেড পাথ’ সিনেমাটি এর আগে লোকার্ন চলচ্চিত্র উৎসবে মূল শাখায় প্রতিযোগিতা করে। তারও আগে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল ‘রেড পাথ’।

২০১৬ সালে তৈরি করা হয় ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমাটি। সেই সময়ে নিষেধাজ্ঞা চলছিল সৌদির সিনেমার ওপর। দীর্ঘ ৮ বছর পর সেই সিনেমা এবারের আয়োজনে প্রিমিয়ার হয়। পরে বিচারকদের রায়েও বাজিমাত করেছে। ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমার অভিনেত্রী রৌলা দাখেলাল্লাহ উৎসবের চোপার্ড ইমার্জিং সৌদি ট্যালেন্ট পুরস্কার জিতেছে।

সিনেমায় রৌলাকে সালমা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রৌলা বর্তমানে অভিনয় করলেও তিনি ৯-৫টা চাকরি নিয়েই ব্যস্ত। এমনকি এই অভিনেত্রী পুরস্কার পাওয়ার আগে গণমাধ্যমে এটাও জানান, সিনেমার অঙ্গনে তিনি স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন। বন্ধুদের সহযোগিতা করাই উদ্দেশ্য। ‘মাই ড্রাইভার অ্যান্ড আই’ সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে খুশি ছিলেন।

দীর্ঘ ৩৫ বছর সৌদি আরবে সিনেমার ওপর নিষেধাজ্ঞা ছিল। অতি রক্ষণশীলতাসহ বেশ কিছু কারণে সৌদি সরকার সিনেমার ওপর এই নিষেধাজ্ঞা দেয়। পরে দেশটির সরকার ২০১৮ সালে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেয়। বাতিল হয় নিষেধাজ্ঞা। সেই সময়েই সৌদি সরকার সাংস্কৃতিক অঙ্গনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। শুধু সিনেমা হল নির্মাণই নয়, সাংস্কৃতিক অঙ্গনে বড় পরিবর্তন আনা হয়। বড় পরিসরে সৌদি সরকার রেড সি চলচ্চিত্র উৎসবের আয়োজনের ঘোষণা দেয়। সেখানে এবারের আয়োজনেও হলিউড বলিউডের প্রথম সারি তারকারা উপস্থিত হয়েছিলেন। উৎসবে ছিল হলিউড তারকা উইল স্মিথ, অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো, বলিউডের আমির খান, কারিনা কাপুর, রণবীর কাপুরসহ আরও অনেক আনর্জাতিক তারকার উজ্জ্বল উপস্থিতি।

এবারের রেড সি উৎসবে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় বাংলাদেশের সিনেমা সাবা। উৎসবে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসাইন ও প্রধান চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে সিনেমাটি কোনো পুরস্কার পায়নি। উৎসবে প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। ৫ ডিসেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হয় গতকাল ১৪ ডিসেম্বর।

একনজরে উৎসবের মূল পুরস্কারগুলো

গোল্ডেন বেস্ট ফিচার ফিল্ম: রেড পাথ

সেরা অভিনেতা: মাহমুদ বাকরি

সেরা অভিনেত্রী: মরিয়ম শেরিফ

চোপার্ড ইমার্জিং সৌদি ট্যালেন্ট: রৌলা দাখেলাল্লাহ

সিলভার বেস্ট ফিচার ফিল্ম: টু আ ল্যান্ড আননোন

সেরা পরিচালক: লটফি আচৌর

জুরি প্রাইজ: খালেদ মানসুর

সেরা তথ্যচিত্র: স্টেজ অব সাইলেন্স

সেরা চিত্রনাট্য: ওদয় রাশিদ

নেম্যাটিক অ্যাচিভমেন্ট: টু কিল আ মঙ্গোলিয়ান হর্স

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের সেরা ছবি ‘রেড পাথ’

আপডেট সময় ০৮:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪