ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতকড়া পরে বাবার জানাজায় যুবলীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

রাজশাহীর বাঘা উপজেলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক যুবলীগ নেতা তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার সন্ধ্যার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে রাত ৮টার দিকে জানাজায় অংশ নেন তিনি। এ সময় তিনি হাতকড়া পরাবস্থায় ছিলেন।

জানা গেছে, আবুল কালাম আজাদের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি।

এর আগে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেফতার করে বাঘা থানার পুলিশ। গ্রেফতারের দুদিন পরই মারা যান তার বাবা আজাহার আলী (৭০)।

আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দানে আনা হয়। এরপর জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন হলে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

বাঘা থানার ওসি আসাদুজ্জামান বলেন, কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পরের নিয়মতান্ত্রিকভাবে তাকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তার বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতকড়া পরে বাবার জানাজায় যুবলীগ নেতা

আপডেট সময় ০৭:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪