ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির দায় চাপানো হত ইউক্রেন যুদ্ধের ওপর :প্রেস সচিব

আকাশ জাতীয় ডেস্ক :

শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি। বরং সেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ডিসেম্বর) রিসার্চ অ্যান্ড পলেসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপর। বলা হতো, এজন্যে বৈশ্বিক পরিস্থিতি দায়ী।

কর্মশালায় আলোচকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তারা বলেন, যোগান বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে তদারকি জোরদার করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির দায় চাপানো হত ইউক্রেন যুদ্ধের ওপর :প্রেস সচিব

আপডেট সময় ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪