ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বলিউডে টিকে থাকার কৌশল ফাঁস করলেন নোরা ফাতেহি

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি।বরাবরই তিনি নিজের স্ট্রাগল নিয়ে কোনো মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না।তিনি আসলে অভিনেত্রী হতে চেয়েছিলেন।তবে নাচের জন্যই সিনেদুনিয়ায় এক পোক্ত জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নোরা।

বলিউডে কাজ করলেও নোরা ফাতেহি মরক্কো বংশদ্ভূত কানাডিয়ান মডেল।বলিউডে তিনি প্রথম সুযোগ পেয়েছিলেন তার বেলি ডান্সের জন্যই।যদিও তাকে অনেকেই নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার উপদেশ দিয়েছিলেন। তাতে কেরিয়ারে কোনো দিন তিনি নাকি অভিনেত্রী হতে পারবেন না, এমন কথাও বলেছিলেন অনেকে। কিন্তু নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনো কাজের সুযোগই তার কাছে ছোট নয়।

তিনি নিজের শতভাগ উজার করে দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। তবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করার অনেক কৌশলের কথাই এবার ফাঁস করেছেন নোরা।অভিনেত্রীর পিআর টিম নাকি তাকে জানিয়েছিল, তিনি যেন কোনো বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।

নোরা ফাতেহি প্রথম থেকেই নিজের কাজ নিয়ে অনেক যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা ফাতেহি বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’

কখনও প্ল্যাস্টিক সার্জারি, কখনও আবার বোল্ড লুক, আর আবেদনময়ী নাচ- সব মিলিয়ে তাকে ভাইরাল হতে হয়েছে একাধিকবার। ট্রোলের শিকারও হয়েছেন। তবে বলিউডের অন্দরমহলের সম্পর্কের এই সমীকরণ নিয়ে মন্তব্য করতেই তিনি আবার ভাইরাল হলেন।নোরার ওই মন্তব্যে ইঙ্গিত ছিল, তিনি বলিউডের অন্দরমহলের অধিকাংশ সম্পর্ককেই ফেক বলতে চেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান নোরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বলিউডে টিকে থাকার কৌশল ফাঁস করলেন নোরা ফাতেহি

আপডেট সময় ০৯:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪