ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

আকাশ বিনোদন ডেস্ক :

শুটিংয়ের সময় এক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।

সূত্র জানিয়েছে, অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। তবে সাইদুর রহমান পাভেল বেশি আঘাত পেয়েছেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

ওয়েব ফিল্মটির নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি অপূর্ব ও ফারিণকে নিয়ে ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। সেই ওয়েবফিল্মের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শুটিংয়ে দুর্ঘটনার শিকার অপূর্ব পাভেল ফারিণ

আপডেট সময় ০৩:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪