ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত : উপদেষ্টা আসিফ

আকাশ জাতীয় ডেস্ক :

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা আশা করি, যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী ভারত তাকে (শেখ হাসিনাকে) বাংলাদেশে ফেরত দেবে।’

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব যখন বাংলাদেশে এসেছেন তখনো বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট আসলে যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে দাবি করে উপদেষ্টা আরো বলেন, ‘তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি এ ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত : উপদেষ্টা আসিফ

আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪